- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ফরিদপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যা: চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার গুজব রটিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলিয়ে দুই ভাই আরশাদুল ও আশরাফুল হত্যার ঘটনায় স্থানীয় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ১ নং ওয়ার্ড মেম্বার অজিত কুমার সরকারের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের ধরিয়ে দিতে পারলে বা কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুখালীর ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং ‌এ এসব কথা বলেন জেলা প্রশাসক মো কামরুল হাসান তালুকদার।

আরও পড়ুন  চট্টগ্রামে বাসাবাড়িতে স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান, একজন পেশাগত অপরাধী। ইতোমধ্যে তিনি দুইবার বরখাস্ত হয়েছে। চেয়ারম্যান ও মেম্বার তারা এখন পলাতক রয়েছে। তাদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন। এরই মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের প্রথমে মাগুরায় শনাক্ত করে। সেখানে ধরতে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে যশোরে তাদের শনাক্ত করলেও সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন  দলীয় স্বতন্ত্ররা ঢালাওভাবে নির্বাচন করতে পারবেন না: ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, এরই মধ্যে এয়ারপোর্ট বর্ডার রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোনোভাবেই তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে।

জেলা প্রশাসক এ সময় এই চেয়ারম্যান ও মেম্বারকে ধরিয়ে দিতে অথবা যে কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করলে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন।

আরও পড়ুন  বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির , জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক চৌধুরী রওশন আলী, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরা এবং ‌প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।