ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইএমএসসি জানিয়েছে, এর গভীরতা ছিল ৬৩ কিলোমিটার। কম্পনের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে শক্তিশালী এ ভুমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেইসময় নিহত হয়েছিল আটজন। সেইসময় সারাঙ্গানি, দক্ষিণ কতাবাতো এবং অসিডেন্টাল প্রদেশে ভূমিকম্পে প্রাণহানি ঘটে। আহত হয়েছিল ১৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছিল ৫০টির বেশি বাড়ি এবং ভবন।














