ঢাকা, -

আলোচিত সংবাদ

‘ফিল্মি স্টাইলে’ চাঁদাবাজি: পদ হারালেন বিএনপি’র ‘কিং আলী ও ঝন্টু’

মামুন আলী ওরফে কিং আলী ও হাফিজ উদ্দিন ঝন্টু। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগর বিএনপির দুই নেতাকে বহিস্কার।

শনিবার (১৯ অক্টোবর) তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।

বহিষ্কৃতরা হলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী ওরফে কিং আলী এবং পাঁচলাইশ থানা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন ঝন্টু।

আরও পড়ুন  ৭ দাবি-৩ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে হেফাজতে ইসলাম

ইদ্রিস আলী বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে দুজনকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে ১৭ অক্টোবর পাহাড়তলীর মোহাম্মদ ট্রেডিং নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে ‘ফিল্মি স্টাইলে’ চাঁদাবাজি করতে যাওয়ার অভিযোগে থানায় মামলা হয় চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী ওরফে কিং আলী এবং তার ভাইয়ের বিরুদ্ধে। সত্যতা যাচাইয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ওদিন রাত ১০টার দিকে অভিযুক্ত বিএনপি নেতা মামুন আলীকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন  বান্দরবানে পাহাড়ি-বাঙালি নেতৃবৃন্দের সম্প্রীতি সমাবেশ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ