- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ফেনীতে ওবায়দুল কাদেরের ভুয়া পিএস আটক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভুয়া পিএস নেজাম উদ্দিনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেলে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নাম্বারসহ একটি ডায়েরি ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন  বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮

আটককৃত নেজামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে।

পুলিশ জানায়, প্রতারক এ ব্যক্তি ভুয়া পরিচয় দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়াকে ফোন দিয়ে ওবায়দুল কাদেরের বাসার পিএস পরিচয়ে ফোন দেয়। পরে তার কাছ থেকে অসাধু উপায়ে টাকা চাইলে সন্দেহ হয়। একপর্যায়ে তিনি ফেনী সদর এমপি নিজাম উদ্দিন হাজারীকে বিষয়টি অবগত করেন। তারা নিশ্চিত হন ওই ব্যক্তি প্রতারক।

আরও পড়ুন  চট্টগ্রামে সিলগালা করা হলো কাজীর দেউড়ির শিশুপার্ক

এসময় পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, স্থানীয় ইউপি সদস্য আলী হোসেনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদেরের নাম ভাঙিয়ে প্রতারক ও ভুয়া পিএস নেজাম উদ্দিনের বিরুদ্ধে জনপ্রতিনিধি, প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীদের সাথে নানা সময়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে দেওয়া হবে কলাগাছের আঁশ থেকে তৈরি 'কলাবতী শাড়ি'

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ফেনীর উপজেলা চেয়ারম্যান জানান, এ ধরনের ঘটনা ফেনীতে সে অহরহ করেছে। ভয়ে এতদিন কেউ মুখ খোলেননি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, তার বিষয়ে আরও খোঁজ খবর নেয়া হচ্ছে।