ঢাকা, -

আলোচিত সংবাদ

ফেরি থেকে ধলেশ্বরী নদীতে ৫ যানবাহন, ৩ মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে গেছে। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ধলেশ্বরী নদীর মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকার বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি নদী পার হচ্ছিল। এ সময় হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনে এগিয়ে যায়। এতে ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি রিকশাভ্যান নদীতে পড়ে যায়।

আরও পড়ুন  নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য আরোহীরা নিখোঁজ হন। পরে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। এতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  চমেক হাসপাতালে ফের নারী দালাল আটক

তিনি আরও জানান, রাতে আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে পুনরায় তল্লাশি শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের কাজও করা হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ