ঢাকা, -

আলোচিত সংবাদ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধুর সমাধিতে এটিই তার প্রথম শ্রদ্ধা।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন রাষ্ট্রপতি। এরপর সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

আরও পড়ুন  শপথ নিলেন দ্বাদশ সংসদের এমপিরা

পরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যান রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

এর আগে সকাল ১০টায় বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ