- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৬৫ হাজার টাকা

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মহাসড়কে ইতোমধ্যে যানবাহনের চাপ বেড়ে গেছে। ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের ভিড় শুরু হয়েছে। ফলে ২৪ ঘণ্টায় ঢাকা-টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এসময় টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা।

সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের’ উদ্বোধন আজ

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। ইতোমধ্যে সড়কে বেড়েছে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপ।

প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, রবিবার রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোলআদায় বন্ধ রাখা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা।

আরও পড়ুন  নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে।