- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মেজর জিয়া

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

আমু বলেন, হত্যাকাণ্ডের বেনিফিসিয়ারি হলো একাত্তরের পরাজিত শক্তি। জিয়াউর রহমান এই ঘটনার মাস্টারমাইন্ড।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শোক দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র বলেন, এক দিকে হত্যাকাণ্ড, অন্য দিকে মন্ত্রিসভার শপথগ্রহণ। বোঝানো হয়েছিল, এটি একটি পরিবার কেন্দ্রিক হত্যাকাণ্ড। আড়াই মাস পরে, জেল হত্যায় স্পষ্ট হয়ে যায়, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল জাতি ও জাতিসত্বার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।

আরও পড়ুন  সরকারের পদত্যাগে এক দফা দাবি ঘোষণা

তিনি বলেন, হত্যাকাণ্ডের বেনিফিসিয়ারি হলো একাত্তরের পরাজিত শক্তি। জিয়াউর রহমান এই ঘটনার মাস্টারমাইন্ড। হত্যাকারীদের পুনর্বাসন করা, সংবিধানের মূলনীতি পরিবর্তন, ইনডেমনিটি অধ্যাদেশ তার পরিচয় বহন করে। পরবর্তী তে সে ধারাবাহিকতা ধরে রাখে, খালেদা জিয়। ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে। হত্যা, ক্যু-ষড়যন্ত্রের সূচনা হয়, পঁচাত্তরে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আমির হোসেন আমু বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। আদালতের রায়ে, সংবিধানে একে বাতিল করা হয়েছিল। কেউ নির্বাচনে না এলে, অন্য কেউ জিতলে, এটা বিজিত দলের কোনো অন্যায় হতে পারে না। দেশকে এগিয়ে নিতে, আত্মনির্ভরশীল দেশ গড়তে, শেখ হাসিনার অনেক অবদান রয়েছে। তার নেতৃত্বের এই সফলতা অনেকের গাত্র দাহের কারণ বলেই, গণতন্ত্রের নামে আন্দোলন করছে।

আরও পড়ুন  ১৫ নভেম্বর বৈঠকে বসছেন বাইডেন-জিনপিং

তিনি বলেন, মাঠের আন্দোলন আওয়ামী লীগ ভয় পায় না। যারা ভয় পায়, তারা বিদেশিদের ওপর ভর করে, ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করে যাচ্ছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের সব দেশবিরোধী ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সভাপতির বক্তব্যে বলেন, এই জাতিকে শক্ত ভিত্তির ওপর দ্বার করাতে ৯ মাসের মাথায় শাসনতন্ত্র দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু। এটা বিশ্বে একটি অনন্য অবদান। সোনার বাংলার অসাম্প্রদায়িক অর্থনীতি গড়ার চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধুকে অনেক গবেষণার অবদান রয়েছে।

আরও পড়ুন  চীনের প্রতিরক্ষামন্ত্রী নিখোঁজ!

তিনি বলেন, হত্যার আগে দেশে অস্থিরতা তৈরি করা হয়েছিল। আজকের বাংলাদেশে হুবহু তারই অবস্থা দেখা যাচ্ছে। সেই ধরনের অবস্থান তৈরিতে সক্রিয়। মনে হচ্ছে, একটা কঠিন সময় আসছে। সবাইকে সর্তক থাকতে হবে। অপপ্রচারে শত শত বাসন্তী গল্প তৈরি হচ্ছে। দুর্বলতা কোথায় খুঁজে বেড় করতে হবে। পঁচাত্তরের পুনরাবৃত্তি আর চাই না।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মেমেন ও ফরেন সার্ভিস একাডেমির রেক্টর অ্যাম্বাসেডর মাশফি বিনতে শামস্।