- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বড় ভাইকে গলা কেটে হত্যা করল ছোট ভাই

মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত অবস্থায় বড় ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

রবিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবু রায়হান উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে। অভিযুক্ত রোমান নিহতের ছোট ভাই।

আরও পড়ুন  লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মতো গত রাতে একই ঘরে বড় ভাই আবু রায়হান, মেজো ভাই রোমান ও ছোট ভাই জামাল ঘুমাতে যান। আবু রায়হান ও জামাল ঘুমিয়ে পড়লে রাত ১২টার পর কোনো এক সময় ধারালো ছুরি দিয়ে রায়হানের গলা কেটে ফেলেন রোমান। তার গোঙানিতে ছোট ভাই জামালের ঘুম ভেঙে গেলে  রায়হানকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করেন।

আরও পড়ুন  স্ত্রীকে দুবাই নিয়ে অনৈতিক কাজে বাধ্য, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

পাশের ঘর থেকে অন্যরা ছুটে এলে রোমান পালিয়ে যান। গুরুতর অবস্থায় রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই আমি ও সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত রোমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন  চট্টগ্রামে আলুর আড়তে অভিযান, ১২ হাজার টাকা জরিমানা