- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বর্ষীয়ান রাজনীতিক মোছলেম উদ্দিন আর নেই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিক মোছলেম উদ্দিন আহমেদ এমপি আর নেই।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১২টা ৪৫ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা, একমাত্র ভাই, আত্মীয়স্বজন ও বহু রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন  হালিশহর নয়াবাজারে ছুরিকাঘাতে নৈশপ্রহরী হত্যা, গ্রেফতার ৪

মোছলেম উদ্দিন আহমেদ এমপি দীর্ঘদিন ধরে পেনক্রিয়াটাইটিসের ক্যান্সারে ভুগছিলেন। করোনার সময়ই তার ক্যান্সার ধরা পড়ে। কিন্তু বিষয়টি তিনি অতটা গুরুত্ব দেননি। শরীরে ক্যান্সারের জীবাণু নিয়েই রাজনীতির মাঠে সরব ছিলেন সব সময়।

মোছলেম উদ্দীন আহমেদ ১৯৯৬ ও ২০০১ সালে পটিয়া থেকে নৌকা প্রতীকে সংসদ নির্বাচন করে অল্পে ভোটে পরাজিত হন। পরে মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম–৮ আসনের উপ নিবূাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তিনবার সাধারণ সম্পাদক, দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে দ্বিতীয়বারের মতো সভাপতি হন। তিনি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন।

আরও পড়ুন  ডিএমপি'র ১০ কর্মকর্তাকে বদলি

আজ সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর হেলিকপ্টারে করে তার মরদেহ চট্টগ্রামে আনা হবে বলে জানিয়েছেন এসএম বোরহান উদ্দিন। গতকাল রাত ২টায় তিনি জানান, আজ সোমবার বাদ আসর গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে সর্বশেষ জানাজার নামাজ শেষে গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হবে।

আরও পড়ুন  জমি লিখে না দেওয়ায় বাবার দাফন আটকাতে ছেলের অবাক করা কান্ড