ঢাকা, -

আলোচিত সংবাদ

বলিভিয়ায় ব্যাংক নোট বোঝাই কার্গো বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৫

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির ব্যাংক নোট বোঝাই একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি রানওয়ে থেকে ছিটকে ব্যস্ত একটি সড়কে কয়েকটি গাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে অন্তত ১৫ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। হতাহতরা বিমান আরোহী নাকি গাড়ির যাত্রী তা নিশ্চিত করেননি দেশটির ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার।

আরও পড়ুন  দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক হলো অপরাজিতা

তবে দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন তিনি।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় সেটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মহাসড়কে বেশ কয়েকটি গাড়িকে চাপা দেয়।

আরও পড়ুন  আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিমানটি থেকে প্রচুর ব্যাংক নোট ছড়িয়ে পড়ে আশেপাশে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকাগুলো লুট করার জন্য ছুটে আসছেন। এ সময় পুলিশকে তাদের ছত্রভঙ্গ করতে দেখা যায়।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বিমানবন্দরে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  এবার সূর্যের দিকে যাত্রা শুরু করল ভারত

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ