ঢাকা, -

আলোচিত সংবাদ

বাঁশখালীতে অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করলেন এমপি মোস্তাফিজ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সেই মিছিলে অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছেন বাঁশখালীর স্থানীয় সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সোমবার (২২ মে) বিকেলে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আরও পড়ুন  আ. লীগে ‘জনপ্রিয় স্বতন্ত্র’ প্রার্থীরা বড় চ্যালেঞ্জ

সমাবেশে এমপি মোস্তাফিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি।

রাজপথেই আমরা বিএনপিকে প্রতিরোধ করবো। অতীতে বিএনপি- জামাত যেভাবে আগুন সন্ত্রাস করেছে সেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করলে আমরা তাদেরকে ঘর থেকে বের হতে দেবো না।

এমপি মোস্তাফিজ অস্ত্র হাতে বিক্ষোভ মিছিলে যোগ দেয়ার বিষয়ে  মিছিলে উপস্থিত থাকা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, আমাদের এমপি মিছিলে যে অস্ত্রটি প্রদর্শন করেছেন সেটি ওনার লাইসেন্স করা, এটি নিজের নিরাপত্তার জন্য তিনি প্রদর্শন করেছেন।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে পুড়েছে পাঁচ শতাধিক ঘর, সন্দেহভাজন আটক

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় নেতা-কর্মীরা বলেন, আমাদের এমপি সবসময় এমন কিছু করেন, যার মাধ্যমে তিনি নেত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আজকেও তাঁর লাইসেন্স করা অস্ত্র প্রদর্শন করে তিনি এরকম দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক দফতর সম্পাদক শ্যামল কান্তি দাশ, পৌর মেয়র এডভোকেট তোফায়েল বিন হোসাইন, চেয়ারম্যান শাহাদাত আলম, মুজিবুল হক চৌধুরী, কফিল উদ্দিন, তাজুল ইসলাম, ইবনে আমিন, নীল কণ্ঠ দাশ, উসমান গনি, আ ন ম ফরহাদুল আলম, হামিদ উল্লাহ, মৌলানা আখতার হোসেন প্রমুখ।

আরও পড়ুন  কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি তথ্যমন্ত্রী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ