ঢাকা, -

আলোচিত সংবাদ

বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের সম্পদ বিক্রি করে আওয়ামী লীগের ক্ষমতায় আসার লোভ নেই। কী অপরাধে আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে? আওয়ামী লীগ কী অপরাধ করেছে?  যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়।

শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন বলেন তিনি।

আরও পড়ুন  কোনো নারী জামায়াতের প্রধান হতে পারবে না: আলজাজিরাকে জামায়াত আমির

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি কেন এক দফার কথা বলছে। যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে? বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ।

শেখ হাসিনা বলেন, সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে? ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ।

আরও পড়ুন  পাকিস্তানে গ্যাস-তেল উত্তোলন কেন্দ্রে সন্ত্রাসী হামলা, ৪ পুলিশসহ নিহত ৬

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ। ২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি তারা। এখনও বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেন এমন করা হচ্ছে, এর জবাব বিএনপির কাছে চাইতে হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ