ঢাকা, -

আলোচিত সংবাদ

বাংলাদেশকে চাপে রাখতেই পুশইন করছে ভারত: মির্জা ফখরুল

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রতিবেশী ভারত বাংলাদেশ সরকারকে চাপে রাখতেই পুশইন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ জুন) রাতে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের সামনে এখন কঠিন সমস্যা। প্রতিনিয়ত পুশইন করা হচ্ছে। ভারত থেকে জনগণ নিয়ে এসে জোর করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়া হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, এতদিন এগুলো তারা (ভারত) করেনি, যেহেতু আওয়ামী সরকারকে উৎখাত করা হয়েছে এবং হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তাই তারা এসব শুরু করেছে। তারা আমাদের ওপর একটি চাপ তৈরি করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এই পুশইন করছে। ভারত আমাদের ন্যায্য পানির হিস্যা দেয়নি,  আর তারা আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মারে, আর এভাবে পুশইন করে।

আরও পড়ুন  নৌকায় চড়ে জনপ্রতিনিধি জামায়াত-বিএনপি

লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের প্রসঙ্গে টেনে তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, তাতে সম্ভাব্য একটি নির্বাচনের সময় উঠে এসেছে। ফেব্রুয়ারি মাস সে সময় ঘোষণা হয়েছে। ভোট একটি আমানত। জনগণের নির্বাচিত সরকার যেন ভালোভাবে কাজ করতে পারে, তেমন প্রতিনিধিই আমাদের নির্বাচন করতে হবে।

আরও পড়ুন  হাদীকে গুলি করা দু'জনকে শনাক্ত: দ্য ডিসেন্ট

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকারের আমলে সারা বাংলাদেশে জঙ্গি নাটক সাজানো হয়েছে। র‍্যাবের লোকেদের মাধ্যমে জঙ্গি মতবাদ দিয়ে মাদরাসার এতিম ছেলেদের নিয়ে গিয়ে তাদের হাতে লিফলেট দিয়ে তাদের হত্যা করেছে। এসব ঘটনা বিগত আওয়ামী লীগ সরকার একটি নয়, হাজারটি ঘটিয়েছে।

দেশে বিভাজন সৃষ্টির পাঁয়তারা চলছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে আমাদের দেশের শত্রুরা, ইসলামের শত্রুরা নানা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এমনটা করছে। এসব মিডিয়ার মাধ্যমে এমন তথ্য দেয়া হয়, যাতে জাতির মধ্যে বিভেদ তৈরি হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আরও পড়ুন  চসিক মেয়র ডা. শাহাদাত'র শফথ গ্রহণ ৩ নভেম্বর

নৈশভোজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ জেলার আলেম-ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ