ঢাকা, -

আলোচিত সংবাদ

বাংলাদেশকে ৫ হাজার ৩৬৬ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশকে দুই প্রকল্পে ৫ হাজার ৩৬৬ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশ সরকার ও এডিবির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান বাংলাদেশ সরকারের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং ঋণচুক্তিতে স্বাক্ষর করেছেন। ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির আবাসিক মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  শেষ শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এখন ঢাকায়

কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে যোগাযোগ সুবিধা সৃষ্টি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও টেকসই নগরায়ন এবং অবকাঠামো উন্নয়নে এ ঋণ দেবে এডিবি।

ঋণের ১৯ কোটি ডলার দেওয়া হবে চলমান রুরাল কানেক্টটিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্প বাস্তবায়নে এবং ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাসট্রাকচার প্রোগ্রামের আওতায়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ