ঢাকা, -

আলোচিত সংবাদ

বাংলাদেশের অর্থনীতিতে পাঁচ ঝুঁকি দেখছে ডব্লিউইএফ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশের অর্থনীতিতে পাঁচটি ঝুঁকি দেখছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)।

ঝুঁকির মধ্যে রয়েছে- উচ্চ মূল্যস্ফীতি, ঋণসংকট, উচ্চ পণ্যমূল্যের ধাক্কা, মানবসৃষ্ট পরিবেশগত ক্ষতি ও সম্পদের জন্য ভূরাজনৈতিক প্রতিযোগিতা।

ডব্লিউইএফের ধারণাগত এই জরিপে মোট ৩৫টি ঝুঁকির কথা বলা হয়। জরিপে অংশগ্রহণকারীদের শীর্ষ পাঁচটি ঝুঁকি চিহ্নিত করতে বলা হলে তারা ক্রমানুসারে ওই পাঁচটি ঝুঁকি চিহ্নিত করেন। বাংলাদেশের মোট ৭২টি কোম্পানি জরিপে অংশ নেয়।

আরও পড়ুন  মামলা ছাড়া র‌্যাব কাউকে গ্রেপ্তার করতে পারে কি না, জানতে চায় হাইকোর্ট

অন্যান্য দেশেও তারা এই জরিপ করেছে। তাদেরও শীর্ষ পাঁচটি ঝুঁকি চিহ্নিত করতে বলা হয়। সার্বিক জরিপ থেকে তারা সারা বিশ্বে আগামী দুই বছরের অর্থনৈতিক ঝুঁকি চিহ্নিত করেছে। জরিপের ফলাফল থেকে তারা বলছে, বিশ্ব অর্থনীতি মন্দার কাছাকাছি পৌঁছে গেছে।

বাংলাদেশে ডব্লিউইএফের অংশীদার হিসেবে কাজ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

তবে অর্থনীতিবিদরা বলছেন, ২০২২ সালের প্রথম ভাগের প্রেক্ষাপটে এই জরিপ। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে রিজার্ভ ও ডলার সংকটই বাংলাদেশের অর্থনীতির এক নাম্বার ঝুঁকি। এখন জরিপ হলে এটাই হবে শীর্ষ ঝুঁকি।

আরও পড়ুন  ইবরাহিমের পর নির্বাচনে আসছে মান্না-রবসহ অনেকে

তথ্যসূত্র- ডয়েচে ভেলে

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ