ঢাকা, -

আলোচিত সংবাদ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এমনটাই চায় যুক্তরাজ্য।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ বিষয়ে তার প্রত্যাশা প্রকাশ করেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন  ক্ষমতা হস্তান্তর করেছেন 'আয়াতুল্লাহ খামেনি'

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।

এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার। আমরা প্রস্তুতির সার্বিক দিক তুলে ধরেছি। অবজার্ভারদের ট্রেনিংসহ কিছু বিষয়ে তাদের সহায়তা চাওয়া হয়েছে।

আরও পড়ুন  নির্বাচিত ব্যাক্তি যেন এতিমের অর্থ আত্মসাৎ না করে: শিক্ষামন্ত্রী

এসময় ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেটও উপস্থিত ছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ