ঢাকা, -

আলোচিত সংবাদ

বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করলো অস্ট্রেলিয়ান হাইকমিশন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন।

গতকাল মঙ্গলবার (১১ জুলাই) অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে এই সতর্কতা জারি করা হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিক্ষোভ, সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই এসব রাজনৈতিক কর্মকাণ্ড সহিংস হয়ে উঠতে পারে। এ কারণে নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  শপথ নেননি অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা

এর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকাসহ দেশের বড় বড় শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। আজ দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে এই সতর্কতা জারি করা হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ