ঢাকা, -

আলোচিত সংবাদ

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি যেকোনো হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা দেখতে চায় দেশটি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ওয়াশিংটনে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় পরিষ্কারভাবে বলেছি, ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই আমরা।

আরও পড়ুন  বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না, এটাই প্রতিজ্ঞা: প্রধানমন্ত্রী

মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায়, বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এবং বিশ্বের যেকোনো জায়গার ক্ষেত্রে তাদের একই অবস্থান।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ