ঢাকা, -

আলোচিত সংবাদ

বাংলাদেশ আজ ফ্যাসিবাদের পক্ষে-বিপক্ষে বিভক্ত হবে: এনসিপি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত হবে। একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। যারা সংসদে ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি আছেন, তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা সংসদ অধিবেশন শুরুর আগেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবির অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  চট্টগ্রামে 'ছোট সাজ্জাদ-সরওয়ার গ্রুপ'র মধ্যে গোলাগুলি, নিহত ২

আসিফ মাহমুদ বলেন, সংসদ সদস্য যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন।

এনসিপির তিন দফা অবস্থান কর্মসূচির দাবিগুলো হলো- সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

আরও পড়ুন  শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন, বার্তা সংস্থা রয়টার্সকে জয়

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, শহিদ পরিবারের সদস্যসহ আরও অনেকে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ