ঢাকা, -

আলোচিত সংবাদ

বাংলাদেশ ইস্যুতে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক। বাংলাদেশের বিষয়ে ট্রাম্পের অভিমত জানতে চান ওই সাংবাদিক। তবে ট্রাম্প ওই প্রশ্নের উত্তর সরাসরি দেননি।

পাশে বসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন, এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আসলে আমি পড়েছি (ভারত) এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করেছে। বাংলাদেশের বিষয়টি (উত্তর দিতে) আমি (ভারতের) প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব।

আরও পড়ুন  আফগানিস্তানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেন। তবে তিনি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলেননি। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করেন।

ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

ওই ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?

আরও পড়ুন  এ বছরের নভেম্বরে সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি আনিছুর

জবাবে ট্রাম্প বলেন, ‌এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না।

বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মোদি কোনো মন্তব্য না করলেও কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশ গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ