ঢাকা, -

আলোচিত সংবাদ

বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাগেরহাট জেলা কারাগারে থাকা মো. সেলিম শেখ (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

সেলিম শেখ মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলি এলাকার বাসিন্দা। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি।

সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, বাবা দুই বছর ধরে চট্টগ্রাম ছিলেন। মাস খানেক হয় বাড়িতে এসেছেন। মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ বাবাকে আটক করে। ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগার থেকে আমাদের জানিয়েছে, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে। এখন আর কেউ বাবাকে গ্রেপ্তার করতে চাইবে না।

আরও পড়ুন  চট্টগ্রামে আলিফ হত্যার ১১ আসামিকে অন্য মমলায় গ্রেফতার

বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন বলেন, কারাগারে সেলিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তার স্বজনদের জানানো হয়েছে। তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

তবে সেলিম শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ। তিনি বলেন, রাতে মো. সেলিম শেখ নামে একজনকে কারারক্ষীরা মৃত অবস্থায় নিয়ে আসেন। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।

আরও পড়ুন  ভারতের নৌঘাঁটির তথ্য হাতিয়ে নিল পাকিস্তান

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ