- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, যুক্ত হচ্ছেন আরও ৫ জন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার আরও বাড়ছে। নতুন করে পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ২১ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলেও এবার আরও ৫ জন যুক্ত হতে পারে। যার ফলে পরিষদের মোট সদস্য সংখ্যা দাড়াবে ২৬ জনে।

আরও পড়ুন  বজ্র বৃষ্টিসহ দমকা-ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন যারা-

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসকও নতুন উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন।

আরও পড়ুন  মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর