- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বাড্ডায় চলন্ত বাসে আগুন

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গুদারাঘাট এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ইউনিট পাঠান। আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত নয়। বাসটিতে আগুনের সময় যাত্রী ছিল কি না- তাও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন  হাদির জানাজা ঘিরে নাগরিকদের সতর্ক করেছে মা‌র্কিন দূতাবাস

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন। তবে আগুনে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।