ঢাকা, -

আলোচিত সংবাদ

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিকরা হলেন সাকিব (২০) এবং কামরুল হাসান (৩৫)। তারা ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস জানায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিল নির্মাণ শ্রমিক সাকিব ও কামরুল হাসান। কাজ করার এক পর্যায়ে ভবনের পাশে বৈদ্যুতিক মেইন তারের সাথে লোহার এ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তাৎক্ষণিক বিদ্যুপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সাকিব ও কামরুল।

আরও পড়ুন  বাংলাদেশ ভারত মিয়ানমারকে নিয়ে নতুন খ্রীস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা

পরে ঘটনার খবর পেয়ে বান্দরবান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে আসে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থল পরিদর্শন করে দেখছি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ