ঢাকা, -

আলোচিত সংবাদ

বায়েজিদে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন  পটিয়ায় ছাত্রলীগ ক্যাডারের নেতৃত্বে ব্যবসায়ীকে অপহরণ

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী সুমন তাকে হত্যা করেন। পরে মরদেহ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যান তিনি। সুমনের পেশা গাড়িচালক বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে বিষয়টি পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ফ্ল্যাটের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ফরিদপুরে বহিরাগতদের হামলায় জেমসের কনসার্ট পণ্ড

মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে, পলাতক স্বামী সুমনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ