ঢাকা, -

আলোচিত সংবাদ

বায়েজিদ বঙ্গবন্ধু এভিনিউ কুয়াইশ সংযোগ সড়কে ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. ফয়সাল আলম প্রকাশ রাব্বি (৩১)। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে মো. ফয়সাল আলম প্রকাশ রাব্বি (৩১) নামের এক যুবককে ১৭৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১০ মার্চ) রাত ৮টায় অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ কুয়াইশ সংযোগ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।

গ্রেপ্তার রাব্বি সাতক্ষীরা জেলার মধ্য কাটিয়া এলাকার ইয়াছিন ডাক্তার বাড়ি এলাকার সাইফুল আলমের ছেলে।

আরও পড়ুন  চন্দনাইশে প্রার্থিতা বাতিলের ভুয়া চিঠি নেট দুনিয়ায় ভাইরাল

ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ কুয়াইশ সংযোগ রোড এলাকা থেকে ইয়াবাসহ মো. ফয়সাল আলম প্রকাশ রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় অস্ত্র ও মাদক আইনে ৩টি মামলা রয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ