ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপিকে ভুলের খেসারত অনেক দিন দিতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে সেই ভুলের খেসারত অনেক দিন দিতে হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করেছে আওয়ামী লীগ স‌রকার। স্বাধীনতার পরে এবারই সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে।

আরও পড়ুন  মির্জা ফখরুলের বক্তব্যকে সতর্কবার্তা হিসেবে নিচ্ছে সরকার: রিজওয়ানা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব‌লেন, এখন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই মূল কাজ। সেই সঙ্গে স্বতন্ত্র-দলীয় কোন্দল নিরসন করে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই আওয়ামী লীগের চ্যালেঞ্জ।

মির্জা ফখরুলের জা‌মিন প্রসঙ্গে ওবায়দুল কাদের ব‌লেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার বিষয়টি মির্জা ফখরুলের মুক্তির জন‌্য কাল হয়ে দাঁড়িয়েছে। তবে একসময় হয়তো তিনি জামিন পেয়ে যাবেন।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

আরও পড়ুন  গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়রের বিরুদ্ধে মামলা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ