ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপি নেতা সালাহউদ্দিন দেশে ফিরতে বাধা নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অনুপ্রবেশ মামলায় ভারতের মেঘালয়ের শিলং জজ কোর্ট থেকে খালাস পাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিজের ইচ্ছে অনুযায়ী যেকোনো সময় দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের জনকূটনীতিক শাখার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।

তিনি জানান, সরকার বিএনপি নেতা সালাহউদ্দিনের দেশে ফেরার বিষয়ে কাজ করছে। আসাম থেকে বাংলাদেশে প্রবেশের জন্য তাকে ট্রাভেল পাস দেওয়ার জন্য ইতোমধ্যে গৌহাটি মিশনকে জানানো হয়েছে। এখন তাঁর দেশে ফিরতে আর কোনো বাধা নেই।

আরও পড়ুন  পদত্যাগ করছেন উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা

রফিকুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পেয়ে আমাদের গৌহাটি মিশনকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। এরপর স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে ট্রাভেল পাস ইস্যু করা হবে।

এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, এটা তার ওপর নির্ভর করবে। তিনি যেকোনো সময় আসতে পারবেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে ‘নিখোঁজ’ হন সালাহউদ্দিন আহমেদ। দুই মাস পর একই বছরের ১১ মে মেঘালয়ের শিলং পুলিশ সালাহউদ্দিনকে সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে। ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তাকে গ্রেফতার দেখায় মেঘালয় পুলিশ। সে বছর ২২ জুলাই এই সংক্রান্ত মামলায় তার বিচার শুরু হয়। প্রায় সাড়ে ৭ বছর বিভিন্ন পর্যায়ে মামলাটি চলার পর চলতি বছর ২৮ ফেব্রুয়ারি মেঘালয়ের শিলং জজকোর্ট এক রায়ে অনুপ্রবেশের অভিযোগ থেকে তাকে খালাস দেয়।

আরও পড়ুন  ঢাকা বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায় আগুন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ