- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

‘বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই’

এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

সারজিস লেখেন, আজকে বিএনপির সালাহউদ্দিন ভাই বলেছেন ‘চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া।

আরও পড়ুন  মিরসরাইয়ে সড়কের পাশে পড়েছিল অজ্ঞাতনামা নারীর মরদেহ

এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি।

সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয়, শহিদ পরিবারের সদস্যরা আশাহত হয়, আহত যোদ্ধারা আশাহত হয়। কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয়।

আরও পড়ুন  কিশোর গ্যাংয়ের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

তাই সালাহউদ্দিন ভাই সহ বিএনপির কাছে আহ্বান থাকবে- নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান।

এতো বড় একটা গণঅভ্যুত্থানের পর বিএনপির মত বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম ও সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস

https://web.facebook.com/sarjis.nirob/posts/4069521446662641?ref=embed_post