- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বিএনিপি’র হরতাল একটা মরিচা ধরা হাতিয়ার: ওবায়দুল কাদের

ভোট ঠেকাতে বিএনপির হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার, এই অস্ত্র বিএনপি আগেও ব্যবহার করেছে; লাভ হয়নি। এবারও হবে না।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দলটির তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা করে ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবে। তারা নির্ভয়ে ভোট দেবে। ওইদিন যারাই বাধা দেবে তাদেরই প্রতিরোধ করা হবে।

আরও পড়ুন  ভূমধ্যসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ

এ সময় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, কত আসন পাবে তা এখনই বলতে চাই না। তবে আওয়ামী লীগ বিজয়ী হবে। আর ভোটের ফলই বলে দেবে কারা বিরোধী দলে যাবে।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে যে বা যারাই বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দেবে বলেছিল। কিন্তু বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে, হরতাল দিচ্ছে। সেক্ষেত্রে কেনো যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করছে না। সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়!

আরও পড়ুন  খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সেতুমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে কোনো পর্যবেক্ষণ পাঠায়নি। এবার ১০জন প্রতিনিধিসহ মোট ১৬ জন এসেছেন। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের সঙ্গে এই আন্তর্জাতিক সংগঠনের খুব আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রয়েছে।

যদিও নির্বাচন ওয়ান সাইডেড হচ্ছে না বলেই মনে করেন এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, এখানে যা হচ্ছে ওয়ান সাইডেড অপজিশন।

আরও পড়ুন  চট্টগ্রামের ডিসি-এসপিসহ ৪ জনকে তলব হাইকোর্টের