- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বিকেলে বসছে সংসদ অধিবেশন

ঈদ-উল-আযহার ছুটির পর আবারও বসছে সংসদ অধিবেশন। চলতি সংসদের ২৩তম এই অধিবেশন ১৪ জুলাই পর্যন্ত চলবে। অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।

এর আগে করোনা স্বাস্থ্যবিধি মেনে গত ৩১ মে সংসদের চলতি অধিবেশন শুরু হয়। পরদিন ১ জুন নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধীদলের সংসদ সদস্যরা। আলোচনা শেষে গত ২৬ জুন সংসদে ওই বাজেট পাস হয়। ওইদিনই সংসদ অধিবেশন মুলতবি করা হয়।

আরও পড়ুন  সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জানা গেছে, বৈঠকে অন্তত দুটি বিল পাস হবে। দিনের কার্যসূচিতে রয়েছে বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল। পাশাপাশি পাস হবে সরকারি চাকরি (সংশোধন) বিলও।

প্রসঙ্গত, গত ৫ জুন সংসদের বিবেচনার জন্য আরপিও সংশোধনে বিলটি সংসদে উত্থাপণ করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলটি উত্থাপনে জাতীয় পার্টির ফখরুল ইমাম আপত্তি জানালেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এই বিলে অনিয়মের কারণে ভোট বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্বের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন  তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিলটি জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশসহ সংসদে উত্থাপণ করা হয়েছে। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ছাড়াই বিলটি পাসের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।