ঢাকা, -

আলোচিত সংবাদ

বিয়ে দিতে চাইলে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বোয়ালখালীতে চরখিজিরপুর এলাকার উম্মে হাবিবা ইসমা (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি।

এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, ইসমা পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল। সম্প্রতি কলেজে ভর্তি হওয়ার পর মা-বাবা তাকে বিয়ে দিতে চাইলে অভিমানে আত্মহত্যা করে।

আরও পড়ুন  নির্বাচনের পরিবেশ নিয়ে যা জানালেন সিইসি

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ