- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বুড়িশ্চরে ‘জিয়া’ গ্রুপের ইয়াবা কারবারি সদস্য আটক

হাটহাজারির বুড়িশ্চরে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নজু মিয়া হাটের মাদক কিং চান্দুর ছেলে ‘জিয়া’ গ্রুপের সদস্য শওকত আলী (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বুড়িশ্চর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঠান্ডা ফকিরের মাজারের পাশে আকমলের বাড়ীর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  কোতোয়ালীতে ম্যাক্সিমা চালকদের সড়ক অবরোধ

আটক শওকত আলী (৪৩) বুড়িশ্চর ৫নং ওয়ার্ডের জমাদার বাড়ীর মৃত সোনা মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে এক প্রবীণ সমাজ হিতৈষী নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানান, সমাজ ধ্বংস করে দিচ্ছে ওরা। আইন শৃঙ্কলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ। সমাজের এ কীটগুলোকে আইনের আওতায় এনে যুব সমাজকে বাচাঁতে হবে। নইলে আমাদের ভবিষৎ অন্ধকার। চান্দুও মাদক ব্যবসায় জড়িত ছিল. এখন ছেলে এলাকায় ইয়াবার রাজত্ব কায়েম করেছে।

আরও পড়ুন  দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এসআই মোঃ আলমগীর হোসেন ও এএসআই সুমন হোসেন ফোর্স নিয়ে বুড়িশ্চর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঠান্ডা ফকিরের মাজারের পাশে আকমলের বাড়ীর এলাকা থেকে তাকে ২১০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছিল।

তিনি আরও বলেন, সাথে থাকা একই উপজেলার ১৪নং শিকারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাথুয়া গনু মিয়া ঠেন্ডলের বাড়ীর মো. জিয়াউল হক জিয়া (৩০) পিতা- চাঁদ রশিদ চান্দু , মাতা- রেজিয়া বেগম নামে এক মাদক কারবারি পালিয়ে গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে, যে কোন সময় পলাতক ইয়াবা কারবারিকে আইনের আওতায় নিয়ে আসবো।

আরও পড়ুন  ঝড়ের সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

এ ঘটনায় হাটহাজারি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।