ঢাকা, -

আলোচিত সংবাদ

বৃষ্টিতে ভাসছে দিল্লি, স্কুল বন্ধের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লির জনজীবন। গত ৪০ বছরে সর্বাধিক বৃষ্টির সাক্ষী হয়েছে দিল্লিবাসী। প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি। এমন পরিস্থিতিতে আগামীকাল সোমবার (১০ জুলাই) বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।

রবিবার (৯ জুলাই) এ কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু তা-ই নয়, আগামী দুই-তিন দিন আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে ফিরছেন 'রাজনৈতিক নেতারা'

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮২ সালের পর জুলাই মাসে কোনও এক দিনে এই প্রথম এত পরিমাণ বৃষ্টি হলো দিল্লিতে। সে বছর এক দিনে ১৬৯.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তারও আগে ১৯৫৮ সালে ২১ জুলাই এক দিনে বৃষ্টি হয়েছিল ২৬৬.২ মিলিমিটার।

এদিকে দুর্যোগের জেরে আজ সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে দিল্লি সরকার। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই নির্দেশ পেয়েছেন দিল্লির মেয়র শেলি ওবেরয়ও।

আরও পড়ুন  ওএমএস ব্যবস্থাপনায় ঘাটতি: কার্ডের মাধ্যমে দেওয়ার নির্দেশ

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীর জাকারিয়া এলাকায় ভারী বৃষ্টির জেরে বাড়ি ভেঙে দুইজন আহত হয়েছে। অপরদিকে দিল্লিতে যমুনা নদীর পানির স্তর বাড়ছে বলে জানা গেছে। সেক্ষেত্রে মঙ্গলবার বিপদসীমা পার করতে পারে সেই পানির স্তর।

অপরদিকে রাজধানীর পাশাপাশি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ভারতীয় এলাকাগুলো। উত্তর ভারতে গত দুই দিনে দুর্যোগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  ভারতের বিহারে তীব্র গরমে ১৬ জনের মৃত্যু, সতর্কতা জারি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ