ঢাকা, -

আলোচিত সংবাদ

বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মোদির শোক

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শনিবার (২ মার্চ) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজের পাশাপাশি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে নরেন্দ্র মোদি বলেছেন, এ দুঃসময়ে বাংলাদেশের পাশে আছে ভারত। সেই সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ চিন্তা-ভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

আরও পড়ুন  ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিল চেয়ে পিটিশনে সই

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৪৬ জন। আহত ১৩ জনের মধ্যে ছয়জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ