ঢাকা, -

আলোচিত সংবাদ

‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন, ৪ জনের প্রাণহানি

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুনে পুড়ে ৪ যাত্রী প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুনে বেশ কয়েকজন মানুষের প্রাণহানি ঘটেছে। তবে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় নেভানো যায়নি আগুন। শুধু তাদের চেয়ে চেয়ে দেখতে হয়েছে। এমন কি আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসেছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন  ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থন থাকবে: বাইডেন

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বলেন, আমরা এলাকাবাসী, যখন আগুন লেগেছে দৌড়ে এসেছি। যার কাছে যতটুকু পানি ছিল আমরা সেভাবে চেষ্টা করেছি, কিছুই করতে পারিনি। অনেক মানুষ আমার চোখের সামনে মারা গেছে। এলাকাবাসী সবাই মিলে অনেক চেষ্টা করছি, কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারিনি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পানি নেই।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ট্রেনে আগুনের ঘটনায় ৭টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভেতরে যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে আমাদের কাজ চলমান রয়েছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য নেই আমাদের কাছে।

আরও পড়ুন  ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে আলোচনার জন্ম দিলেন রাষ্ট্রপতি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ