- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন মহিউদ্দিন (৪০) নামের এক ওমান প্রবাসী। এতে বাবার বাড়িতে বোনকে আসতে না দেয়ায় প্রবাসীর সাথে বোনের জামাই ও তার শ্বশুরের কাথা কাটাকাটি। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।

প্রবাসী আহত হলে স্থানীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসা মৃত ঘোষণা করে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামনসুন্দর এলাকায় এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন  সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫

বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

নিহত মহিউদ্দিন (৪০) উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের ফজলুল হকের সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, ইছাখালী এলাকার মহিউদ্দিন শুক্রবার সকাল ১০টায় ১৫ বছর পর ওমান থেকে দেশে ফিরেন। রাতে তার বোনের স্বামীর বাড়িতে গেলে সেখানে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। মূলত এত বছর পর ভাই দেশে আসার খবর শুনে বোন বাবার বাড়িতে যাওয়া নিয়ে ঝামেলা শুরু হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ আর নেই

এ সময় তার আপন বোনের স্বামী শরীফ ও তার বাবা মিছিল আহম্মেদের সাথে মহিউদ্দিনের হাতাহাতি হয়। এক পর্যায়ে এটি রুপ নেয় মারামারিতে। এতে মহিউদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফাহিম বলেন, মহিউদ্দিন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন  চকরিয়ায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পাঠানো হয়েছে ৷ অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।