ঢাকা, -

আলোচিত সংবাদ

বোমা বিস্ফোরণে আহত অভিনেতা সঞ্জয় দত্ত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বড়সড় দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। খবর অনুযায়ী, বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার (১২ এপ্রিল) বেঙ্গালুরুতে কন্নড় ছবি ‘কেডি’-র শুটিং করছিলেন সঞ্জয়। শুটিং চলছিল বোমা বিস্ফোরণের দৃশ্য। সেই বিস্ফোরণেই আহত হন তিনি। অভিনেতার কনুই, হাত ও মুখে আঘাত লেগেছে বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন  আজ নাবিলার বিয়ে

এই ঘটনার সঙ্গে সঙ্গেই অভিনেতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপাতত, শুটিং বন্ধ রয়েছে। অ্যাকশন ডিরেক্টর ডক্টর রবি ভার্মাই ক্যামেরার নেপথ্যে ছিলেন। তবে ঠিক কীভাবে সঞ্জয় দত্ত আহত হলেন তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

সূত্রের খবর, আহত হলেও সঞ্জয় সুস্থ রয়েছেন। খুব জলদিই তাকে ছেড়ে দেওয়া হবে।

ক্যানসারের চিকিৎসার মাঝেই ফের শুটিং ফ্লোরে ফিরেছেন সঞ্জয় দত্ত। তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। শাহরুখের ‘জওয়ান’, থালাপাতি বিজয়ের ‘লিও’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়া কমেডি মুভি সিরিজ ‘হেরা ফেরি ৩’তেও দেখা যাবে সঞ্জয়কে।

আরও পড়ুন  ফারিয়ার ‘পটাকায়’ অশ্লীলতা! (ভিডিও)

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ