বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী গোলদার পাড়ার আবদুল কুদ্দুছের পাকা ভবনে আগুন, পুড়ে গেছে বসতঘঘর।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আজাহারুল ইসলাম।
তিনি বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দোতলা ভবনের নিচতলার বসতঘর পুড়ে গেছে। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।














