- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ ভবনে দুর্ধষ ডাকাতি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল পরিষদ ভবনের দরজা ভেঙে ৪টি কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এছাড়া তছনছ করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার পর এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পরিষদের সচিবসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় সচিব ও উদ্যোক্তার কক্ষ থেকে ৬০ হাজার টাকার দুটি কম্পিউটার (সিপিইউ), ১২ হাজার টাকার ১টি মনিটর, ৭০ হাজার টাকার ২টি ল্যাপটপ, ১৪ হাজার টাকার ১টি স্ক্যানার, সাড়ে তিন হাজার টাকার ১টি রাউটার ও ১টি ১ হাজার টাকা দামের সিসি ক্যামেরা নিয়ে যায় ডাকাত দল। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা বলে ধারণা করছেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রহমত রহমত উল্যাহ।

আরও পড়ুন  আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে: আইনমন্ত্রী

আজ (বুধবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সচিবের কক্ষ ফাইল তছনছ অবস্থায় পড়ে আছে এবং পরিষদের পিছনে কিছু চাবি, ফাইল এবং কম্পিউটারের সরঞ্জামাদি পড়ে থাকতে দেখা যায়।

সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রহমত রহমত উল্যাহ বলেন, আমি রাত তিনটা পর্যন্ত জেগে ছিলাম। তখনও সব স্বাভাবিক ছিল। তিনটার পর আমার ঘুম আসে। সকালে উঠে দেখি ডাকাতির ঘটনা বলে জানান রাতে পরিষদে থাকা গ্রাম পুলিশ রুবেল দে।

আরও পড়ুন  চট্টগ্রাম র‍্যাব অফিস থেকে সিনিয়র এএসপি পলাশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, পরিষদের দুটি কক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। আমি বোয়ালখালী থানায় সেটি অবগত করেছি এবং আমাদের সচিব লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তারা দোষীদের সনাক্ত করে ব্যবস্থা নিবে বলে আশা করি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আছহাব উদ্দীন বলেন, ঘটনার প্রেক্ষিতে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  হারানো মোবাইল উদ্ধার করে বুঝিয়ে দিল মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ