ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীতে এগিয়ে ‘কেটলি’ প্রতীকের ছালাম

স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ৭৮টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম। কেটলি প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩৮ ভোট। তাঁর নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী (ফুলকপি) পেয়েছেন ২৬ হাজার ৫৭০ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোটগণনা শেষে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ইমরান হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সহকারি রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী অংশ) আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৪০। ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮। এতে আবদুচ ছালাম (কেটলি) ৩৩ হাজার ৫৩৮, বিজয় কুমার চৌধুরী (ফুলকপি) ২৬ হাজার ৫৭০, মোমবাতি প্রতীকের মো. আব্দুন নবী ৪ হাজার ২১০ এবং লাঙ্গল প্রতীকে সোলায়মান আলম শেঠ পেয়েছেন ২ হাজার ৬৬৪ ভোট।

আরও পড়ুন  সীতাকুণ্ডে বাসচাপায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ