- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক স্বামী

চট্টগ্রামের বোয়ালখালীতে নূর নাহার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবদুল কাদেরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নূর নাহার চরণদ্বীপ ইউনিয়নের আবদুল কাদেরের স্ত্রী। তাদের সংসারে ৫ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন  চকবাজারে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক বলেন, বোয়ালখালীর চরণদ্বীপে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এটি আত্মহত্যা নাকি খুন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত করে বলা যাবে।

আরও পড়ুন  উখিয়ায় শীর্ষ রোহিঙ্গা 'সন্ত্রাসী ইউনুস' অস্ত্রসহ গ্রেপ্তার

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ। স্বামী আবদুল কাদেরকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য জানতে তদন্ত চলমান রয়েছে।