ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বোয়ালখালীতে শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহানা সুলতানা রিমু (৩৮) নামের ওই নারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরীপাড়ার তাহের মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ মুছার স্ত্রী।

ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল হোসেন জানান, এক ছেলে ও এক মেয়ে প্রাইভেট পড়তে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সকাল ১০টার দিকে ওই গৃহবধূ গলায় ওরনা প্যাঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন বলে জেনেছি। তার স্বামী প্রবাসী।

আরও পড়ুন  চট্টগ্রামে দফায় দফায় মারামারিতে জড়াল বিএনপি'র দুই পক্ষ

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ