- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বোয়ালখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে রোজী আক্তার (২৭) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ মার্চ) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকার একটি ভবন থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান।

তবে কি কারণে ওই গৃহবধূর এমন মৃত্যু তা জানা যায়নি।

আরও পড়ুন  বন্ধ হতে যাচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান

গৃহবধূ রোজী আক্তার পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের সবুর মার্কেট এলাকার মহিবুল আবছারের স্ত্রী। তারা পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকার ওই ভবনের ৪র্থ তলায় ভাড়ায় থাকতেন।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রোজী আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।

আরও পড়ুন  হাটহাজারীতে গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা