ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীতে রেললাইনের পাশ থেকে নবজাতক উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বোয়ালখালী উপজেলার গোমদন্ডী স্টেশনের পরে জামালের ভাতঘর সংলগ্ন রেললাইনের পাশে পাওয়া যায় এক নবজাতক শিশু।রাতের আঁধারে রেললাইনের পাশে কান্না করছিল শিশুটি। পরে শিশুটিকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১০ মে) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় এবং প্রত্যক্ষ সূত্রে জানা যায়, রাতের আঁধারে মেয়ে শিশুটিকে কেউ রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে মেয়েটি কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছে।

আরও পড়ুন  হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, রাতেই শিশুটিকে পটিয়া উপজেলার এক পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়েছে। সম্ভবত ৭ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ