ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীর আগুনে দগ্ধ অরিত্রী আর নেই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বোয়ালখালীতে সন্ধ্যা বাতির আগুনে দগ্ধ হয়ে অরিত্রী চক্রবর্তী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টার সময় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে।

তার নিকট আত্মীয় ও প্রতিবেশি রাজীব পালিত বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় পূজার আসনে দেওয়া সন্ধ্যা বাতির আগুন লেগে দগ্ধ হয় অরিত্রী। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে রাতেই অরিত্রীকে এ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সকল চেষ্টা বিফল করে দিল মেয়েটি। মঙ্গলবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন  চট্টগ্রামের মাইলফলক প্রকল্প 'এলিভেডেট এক্সপ্রেসওয়ে', অক্টোবরে উদ্বোধন

অরিত্রী এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিলো।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ