- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বোয়ালখালীর উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।

সাক্ষাতে হৃদ্যতাপূর্ণ আলাপে আবদুচ ছালাম এমপি এলাকার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় মন্ত্রী আবদুচ ছালামকে আশ্বস্ত করে বলেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্র ও উন্নয়নে বিশ্বাসী। জনগণের জন্য গৃহীত যে কোনো পদক্ষেপকে তিনি সবসময় উৎসাহিত করেন।

আরও পড়ুন  ঘুষের টাকাসহ আটক চসিক কর কর্মকর্তার ৪ বছরের জেল

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সাহসিকতা, দুরদর্শিতা ও সততায় বাংলাদেশ আজ বিশ্বে একটি আত্মমর্যাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। জনগণ দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগকে বেছে নিয়েছে, ভোট দিয়ে বিজয়ী করেছে। এবার আমাদের লক্ষ্য বাংলাদেশকে দ্রুত একটি স্মার্ট রাষ্ট্রে রূপান্তরিত করা।

আরও পড়ুন  পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৩