চট্টগ্রামের বোয়ালখালী থেকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গিয়ে মো.আহসান হাবিব সাগর (৩১) নামের এক ব্যবসায়ী ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ব্যবসায়ী সাগর বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার মৃত ডা. হাবিবুর রহমানের ছেলে। সাগরের শাকপুরা চৌমুহনী বাজারে থাই এ্যালুমিনিয়ামের দোকান রয়েছে।

তিনি, গেল ৩ এপ্রিল সকাল ১১ টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় যাওয়ার উদ্দেশ্য বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনের সংযোগও বন্ধ রয়েছেন।
এব্যাপারে তার স্ত্রী রুমি আকতার ৪ এপ্রিল নগরীর চান্দগাঁও থানায় ডায়েরী করেছেন এবং ৫এপ্রিল চট্টগ্রাম র্যাব-৭ কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
রবিবার (৭ এপ্রিল) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগরের কোনো খোঁজ পাওয়া যায়নি জানিয়ে বলেন, আমার স্বামীর খোঁজ এখনও মেলেনি। এ নিয়ে পরিবারের সবাই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। তিনি ৩ এপ্রিল সকাল ১১টার সময় ঘর থেকে বের হয়েছিলেন কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি দোকান থেকে মালামাল আনার জন্য।

তিনি ওই দোকানে গিয়েছিলেন। তবে মালামাল কিনেননি জানান সাগরের স্ত্রী।