ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৬ দোকান পুড়ে ছাই

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোররাত সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে দীঘিনালার বোয়ালখালী বাজারে এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি  ফায়ার সার্ভিস  উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন  খাগড়াছড়িতে 'জনগণের মুখোমুখি' অনুষ্ঠানে সকল প্রার্থী একমঞ্চে

বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আগুনে বাজারের কাপড়ের দোকান, খাবারের দোকানসহ ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দোকানেই আসন্ন ঈদ উপলক্ষে নতুন মালামাল স্টক করা হয়েছিল। গভীর রাতের আগুনে সব শেষ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা নলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  মদুনাঘাটে অভিনব প্রতরণা, কৌশলে মহিলার সর্বস্ব ছিনতাই

উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুনে ১৬টির মতো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ